বাগজানা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন জেলা প্রশাসক
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন বাগজানা পরিষদ পরিদর্শন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
মঙ্গলবার যথারীতি তিনি নিজ কার্যালয়ের কার্যক্রম অন্তে দুপুর বেলা বাগজানার উদ্দেশ্যে রওনা দেন। জেলা প্রশাসক মহোদয় বাগজানা ইউনিয়ন পরিষদ পরিদর্শনের আগে তিনি প্রথমেই বাগজানা ইউনিয়ন ভূমি অফিসে যান। এসময় তিনি ভুমি অফিসের বিভিন্ন নথিপত্র দেখেন।
এরপর বাগজানা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গেলে পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক সহ সকল ইউপি সদস্য ও সচিব জেলা প্রশাসকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে পরিষদের গ্রাম পুলিশরা প্রধান অতিথি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। সর্বশেষ তিনি উপজেলার জীবনপুর ও সোনাপুর নয়াপাড়া গুচ্ছ গ্রামের আশ্রয় প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি আশ্রয় প্রকল্পে বসবাস করা ছোট বড় সব বয়সের নারী-পুরুষের সঙ্গে কথা বলেন এবং তাদের ভালমন্দ খোঁজ খবর নেন। জেলা প্রশাসক মহোদয়ের সফরসঙ্গী ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আবু বকর সিদ্দিক, বাগজানা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ্ হিস সায়াদ ও বাগজানা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ মন্ডল সহ অনেকেই।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































